এশার নামাজের পর আমল
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় পরপরই বেশ কিছু দোয়া দরুদ এর মাধ্যমে আমল করতে হয়। ঠিক তেমনি এশার নামাজের পরও এর ব্যতিক্রম নয়। এশার নামাজের পর অধিক দোয়া দরুদ এর মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা যায়। এর জন্য প্রত্যেক মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং নামাজের পরে দোয়া-দরুদ আমল করা একান্ত জরুরী। আর আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে আলোচনা করতে চলেছি এশার নামাজের পর করনীয় কিছু আমল সম্পর্কে।
এশার নামাজের পর করনীয় আমল
এশার নামাজ মোট ১৭ রাকাত। এশার নামাজের চার রাকাত। ফরজ নামাজের পর সূরা ফাতিহার সাথে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করলে অধিক অর্জন করা যায়। এছাড়াও দরুদ শরীফের সাথে সুরা ফাতেহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে আল্লাহ তা’লার কাছে ক্ষমা প্রার্থনা এবং মনের নেক আশা পূরণের জন্য চাইলে আল্লাহ তা’আলা বান্দার আশা পূরণ করে দেন।
এশার নামাজের পর আয়তাল কুরসি পাঠ করা উত্তম। আয়তাল কুরসির অনেক ফজিলত রয়েছে। এছাড়াও এশার নামাজের পর সূরা মুলক পাঠ করা উত্তম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাত্রে এশার নামাজের পর সূরা মুলক না পড়ে কেউ যেন না ঘুমায়। তাই আমাদের সূরা মূলক পাঠ করা প্রয়োজন।
এশার নামাজ শেষে তেত্রিশ বার সুবাহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করে নামাজ শেষ করতে হবে।
তাই আপনারা যারা এশার নামাজের পরের দুয়া আমলগুলো সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন তাদেরকে আমাদের এই আর্টিকেলটিতে স্বাগতম। নামাজের মাধ্যমে বান্দার মনকে পরিশুদ্ধ করে তুলতে আপনার আমাদের এই আর্টিকেলটিতে সকল ভালো কাজের প্রতি মনোনিবেশ করতে অনুসরণ করুন। পাঁচ ওয়াক্ত নামাজের পর দি সওয়াব অর্জনের জন্য বেশি কিছু আমল আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে উল্লেখ করেছি।





